জন্মদিন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৩
পণ্ডিত বারীণ মজুমদার :এ দেশের শাস্ত্রীয় সংগীত জগতের দক্ষশিল্পী ও সংগঠক পণ্ডিত বারীণ মজুমদারের ৯২তম জন্মদিন আজ। এই পরম পূজনীয় শিক্ষাগুরুই ছিলেন সংগীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ। দেশে শাস্ত্রীয় সংগীত সেম্মলন আয়োজনে তিনিই ছিলেন অগ্রণী পুরুষ। এই সাহসী সংগীতজ্ঞের জন্মদিন উপলক্ষে পণ্ডিত বারীণ মজুমদার স্মৃতি সংসদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও শাস্ত্রীয় সংগীতের আয়োজন করা হয়েছে।