মাধবপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুরের তেলিয়াপাড়া বনগাঁও এলাকার আখাউড়া-সিলেট রেললাইনের পাশ থেকে শুক্রবার সকালে নারীসহ একজন ও বৃহস্পতিবার বিকালে পশ্চিম মাধবপুর রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে মাধবপুর পুলিশ। মাধবপুর থানার এএসআই নিজামউদ্দিন তালুকদার জানান, গোপন খবরের ভিত্তিতে বনগাঁও এলাকায় ১৫০টি ইয়াবা নিয়ে যাওয়ার সময় ঢাকা মিরপুর থানার গাবতলী চারানীপাড়ার জাহিদুল হাসানের স্ত্রী নাদিরা  আক্তার (২৮) ও মাধবপুরের বানেশ্বর  গ্রামের চিতু মিয়ার ছেলে আব্দুর রহমানকে (২৩) আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পশ্চিম মাধবপুর রাস্তা থেকে পশ্চিম মাধবপুরের নাসিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীনকে(৪০) ৩৭৫টি ইয়াবাসহ আটক করা হয়। মাধবপুর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দয়ের করা হয়েছে। বিষয়টি মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী নিশ্চিত করেছেন।