আইএমএফ’র ঋণ গ্রহণ পরিকল্পনা বাতিল করলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা আজ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ গ্রহণের পরিকল্পনা বাতিল করেছে। প্রকল্পে অর্থ ব্যয়কে কেন্দ্র করে ঋণদানকারী প্রতিষ্ঠানটির সঙ্গে দেশটির মতবিরোধের জের ধরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘শ্রীলঙ্কা কর্তৃপক্ষ একটি নতুন প্রকল্পে আইএমএফ-এর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটির সঙ্গে শ্রীলঙ্কা নিবিড় সম্পর্ক অব্যাহত রাখবে। শ্রীলঙ্কার ট্রেজারি চিফ পানচি বান্দা জয়সুন্দরা জানিয়েছেন, তিনি আইএমএফ’র নতুন ঋণকে অবকাঠামো খাতে ব্যয় করতে চেয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক ঋণদানকারী প্রতিষ্ঠানটি শুধুমাত্র বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে অর্থ হস্তান্তর করতে চাইছিল।