কাচিন বিদ্রোহী ও সরকারের মধ্যে শান্তি আলোচনার আহ্বান সু চির
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
কাচিনে সংঘর্ষ নিরসনে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিদ্রোহী ও সরকারের মধ্যে শান্তি আলোচনা চালানোর আহ্বান জানিয়েছে মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চি। বেশ অনেকদিন ধরে চলতে থাকা এই সংঘাতের বিষয়ে অবশেষে নীরবতা ভাঙলেন দেশটির গণতন্ত্রকামী এই নেত্রী। গত মঙ্গলবার দেশটির ‘ইউনিয়ন ডে’ উপলক্ষে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতাকর্মীদের উদ্দেশ্য করে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্রিটিশের করাল গ্রাস থেকে মুক্ত হতে তার প্রয়াত পিতা ১৯৪৭ সালে দেশটির সংখ্যালঘু এ গোষ্ঠীগুলোর নেতাদের সাথে চুক্তি করেছিলেন। এরপর ১৯৪৮ সালে এই দেশটি স্বাধীনতা পেলেও আমরা এখনো সে স্বাদ পাইনি। দেশ এখনো এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। সরকার ইতিমধ্যেই কাচিন বিদ্রোহীদের সাথে চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করেছে।