১৫-১৬ ফেব্রুয়ারি পৃথিবীর পাশ ঘেঁষে যাবে গ্রহাণু ডিএ ১৪
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
১৫-১৬ ফেব্রুয়ারি পৃথিবীর পাশ দিয়ে একটি বড় গ্রহাণু অতিক্রম করবে। স্পেনের একজন পর্যবেক্ষক গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম ২০১২ ডিএ ১৪ নামের গ্রহাণুটি আবিষ্কার করেন। ৪৪ মিটার ব্যাস এবং ৭৫ মিটার দৈর্ঘ্যের এই গহাণুটি ভূপৃষ্ঠ থেকে ২৮ হাজার কিলোমিটার দূর দিয়ে যাবে। এর গতিবেগ প্রতি সেকেন্ডে ৬ কিলোমিটার। ১৫-১৫ ফেব্রুয়ারি মধ্য রাতের কিছু পরে সাধারণ বায়নোকুলার দিয়ে এটি দেখা যাবে। সাধারণ মানুষ অনলাইনেও গ্রহাণুর উড়ে যাওয়া দেখতে পারবে। পৃথিবীর জন্য এটি কোন হুমকি নয়।—খবর এনডিটিভির।