বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে ‘জঙ্গিবাদ প্রতিরোধে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শান্তির দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে এ সেমিনার হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম-হানিফ এমপি, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জে. (অব) এ কে মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। প্রবন্ধ উপস্হাপন করেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সভাপতিত্ব করেন তথ্য ও গবেষণা উপ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদুর রহমান খান।
ইত্তেফাক/এমআই