অনূর্ধ্ব-১৫ দলের ব্যাটিং বিপর্যয়

পশ্চিম বাংলায় দুইদিনের ম্যাচের প্রথম দিনশেষে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব) অনূর্ধ্ব-১৫ দল ২০৯ রানে অল-আউট হয়েছে। আরিফ আনসারি সর্বোচ্চ ৪০ রান করেন। কাজী জুনায়েদ ৩৫ রান করেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বোলাররা ৩৫ রান দিয়েছেন অতিরিক্ত। আফিফ হোসেন ৩৫ রানে নেন ৩ উইকেট। গতকাল বুধবার ভারতের পশ্চিম বাংলায় কৃষ্ণনগর স্টেডিয়ামে প্রথম ইনিংস ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে ১২ ওভারে ৫৪ রানে ৪ উইকেট পড়ে যায়। রাব্বি হাসান অপরাজিত ২৬ রান করেন। ইসান পোরে ৬ রানে দুই উইকেট নেন।