আসামি সোহেলের স্বীকারোক্তি

চট্টগ্রামে ব্যবসায়ীর স্ত্রী খুনের মামলা

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ব্যবসায়ী আবুল কাশেমের বাসায় প্রবেশ করে তার স্ত্রী রোকসানা আক্তার মনিকে খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মো. সোহেল। গত বু্ধবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে সোহেল জবানবন্দি দেয়। আদালত জবানবন্দি রেকর্ড শেষে সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, সোহেল আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বুধবার ভোররাতে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।