মেলা হোক বাংলা একাডেমীতেই

মিলন কান্তি নাথ স্বত্বাধিকারী, অনুপম প্রকাশনী ইত্তেফাক রিপোর্ট অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ বললেন, বইমেলা লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা। গত কয়েক বছরে এ মেলা পরিণত হয়েছিলো বারোয়ারি মেলায়। তবে এবার মেলা তার আসল চেহারায় ফিরে এসেছে। এজন্যই এবারের মেলা বেশ ছিমছাম ও সুন্দর হচ্ছে। তিনি বলেন, আগামী বছর বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হবে। তবে আমার প্রত্যাশা, বাংলা একাডেমী প্রাঙ্গণ বইমেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকে মেলা সরিয়ে নেয়ার প্রয়োজনীয়তা এখনো সৃষ্টি হয়েছে বলে মনে করছি না।