বিশ্বনাথে বার্ষিক ‘পলো বাওয়া উত্সব’ পালন
তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৭
সিলেটের বিশ্বনাথের গোয়াহরি গ্রামের বিড়বিলে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পলো বাওয়া উত্সব। গতকাল বুধবার সকালে পলো বাওয়া এ উত্সবে কৃষক, সৌখিন প্রবাসীসহ বিভিন্ন পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেয়। পলো বাওয়ার দৃশ্য উপভোগ করতে হাওর পাড়ে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের লোক ভিড় করে। এলাকাবাসী জানায়, প্রায় আড়াই থেকে তিনশত বছর ধরে গোয়াহরি বিলে “পলো বাওয়া উত্সব” পালন হয়ে আসছে।
গোয়াহরি গ্রামের ইকবাল হোসেন জানান, বিল সংস্কার হওয়ায় এবছর প্রত্যেকেই বোয়াল, শোল, রুই, কাতলাসহ বিভিন্ন জাতের মাছ পেয়েছে। স্থানীয় ইউ/পি সদস্য গোলাম হোসেন ও মাওলানা লুত্ফুর রহমান বলেন, এটি তাদের পুরনো ঐতিহ্য। এতে বাড়তি আনন্দ পাওয়া যায়। ছোট শিশু আব্দুল্লাহ আল-আরাফ হোসাইন বলে, আব্বুর সাথে এসেছি মাছ ধরা দেখতে। পলো দিয়ে মাছ ধরা ভাল লাগে।