রাজৈরে চারদিনেও ধর্ষক ধরা পড়েনি
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১০
রাজৈর উপজেলার বৌলগ্রামে ৫ বছরের শিশু ধর্ষণকারী সজিব আকন ৪ দিনেও ধরা পড়েনি। পুলিশ জানায়, সজিবকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। শিশুটির ভাই অভিযোগ করেছেন এলাকার প্রভাবশালীরা ঘটনাটি আপস করার জন্য চাপ প্রয়োগ করে আসছে ।
জানা গেছে, স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্রী এ শিশুটি রবিবার সকালে মাদ্রাসা থেকে আরবী পড়া শেষে বাড়ি ফিরে আসলে পার্শ্ববর্তী আশ্রাফ আলী আকনের ছেলে সজীব শিশুটিকে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্তচিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। ধর্ষিতার পিতা এ ব্যাপারে সজিবকে আসামি করে মামলা দায়ের করেছে ।