লালপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১২
লালপুর (নাটোর) সংবাদদাতা \ বুধবার নাটোরের লালপুর উপজেলার ডহর শৈলা গ্রামের একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।