রূপগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
রূপগঞ্জ (না’গঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় গত মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন দেওয়ান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রিয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বাকির হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু হাসান আলেক, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম প্রিন্স, আলতাফ হোসেন, নাজমুল, ইয়ার হোসেন, তালেব, এনামুল, আমিনুল, রাজিব, জাকির, ইমরান, রাকিব, পারভেজ, আরিফ, আশরাফুল, লিটন, কামাল, জহির, সাইদুল, মোমেন, হুমায়ুন, আজাদ, তপু, রুহুল আমিন প্রমুখ।