সাতকানিয়ায় অগ্নিকান্ড ১৫ বাড়ি পুড়ে ছাই

গত ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ফোজদার ঘোনা এলাকায় অগ্নিকান্ডে ১৫ বসত ঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই মাওলানা এমদাদুল হক, রফিকুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ, মোহাম্মদ ইউচুপ, মোহাম্মদ মুছা, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ ঈসা, নুর বাহার বেগম, মোহাম্মদ সোলায়মান, আবদুর রাজ্জাক, আবদুল মান্নান, শামসুল ইসলাম, আবদুল হামিদ, আবদুল জব্বার, ও অঙ্গপ্রতিবন্ধি আবদুর রহিমের বসত ঘর পুড়ে যায়।