প্রাপ্তি সংবাদ

ফেনী জেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে দেড় বছর আগে একজন প্রতিবন্ধী মহিলা পাওয়া গেছে। বয়স প্রায় ৬০ বছর। তিনি স্পষ্ট করে কথা বলতে পারেন না। তার অস্পষ্ট কথা ও ইশারা থেকে বোঝা যায়, তার একটি ছেলে আছে। সম্ভবত ছেলের নাম মাহবুব। সে বিদেশে থাকে এবং একটি নাতি আছে। বয়স ১০ থেকে ১২ বছর। তাদের বসতঘরখানা বিল্ডিং। প্রতিবন্ধী মহিলা এ ছাড়া আর কিছু বলতে পারেন না। তিনি গ্রামের বাড়ীতে যাওয়ার জন্য প্রায় পাগল। বর্তমানে মহিলা মো. আব্দুল জলিল, পিতা অহিদুর রহমান, প্রযত্নে হাজী মো. জুলকু ডিলারের বাড়ি, ডাকঘর-আমজাদহাট, উপজেলা-ফুলগাজী, জেলা-ফেনী, মোবাইল ফোন:০১৮২০৩১২৩৭৫ ও ০১৯৬১২৪৭৫৮২-এই ঠিকানায় আছেন। অনুগ্রহ করে তার কোন আত্মীয়-স্বজন থাকলে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।- প্রেস বিজ্ঞপ্তি