জন্ম
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৩
‘বিদ্যুচ্চমকে তোমার রাতের চাঁদ আমায় দিচ্ছে প্লেট—এক নলা।’ বাক্যটিকে অরুণোদয়ের ভূমিকায় দেখলে ওই নলার ভেতর জমে থাকা খুদকুঁড়ো নিজেই কালপুরুষ হয়ে উঠতে পারে। বাক্যের কোথাও এবার ‘শাহবাগ’ বসিয়ে দাও; দেখবে, টহল-মানুষ ও বসন্ত একচ্ছত্র গেরিলাকবি, ঝাপটা দিচ্ছে। পুরোনো বইয়ের মাঝে বাতাস রেখে কোথাও যাওয়ার কথা হচ্ছে আমাদের।
পলায়নপর, ভীরু, অন্তর্মুখী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক—এসব শব্দে তোমার যে অবয়ব ধরা যেত এত দিন, বইয়ের সেই কঠিন ভাষাপাথর সরিয়ে এতক্ষণে বইটি নিজেই লিখল, ‘তুমি’—মুখের কথায়। এরপর ইচ্ছেমতো শব্দ বসাও—নীরবতা, আলোক রশ্মি, মিছিল...
উচ্চকিত কবিতা না লিখলেও তোমার মুখে বিদ্যুচ্চমক, ঝড়।