বেহাত বিপ্লব!

To tell the truth is revolutionary. —Antonio Gramsci মা তুমি খুন হও কেমন বসন্তে? আজ তোমারই রক্ত ভেজা ঠোঁটে চুমু খেতে খেতে লাল হয়ে ওঠে আমার বিষণ্ন মুখ দাঁত জিহ্বা আর ওষ্ঠে আরবি গোলাপ ফোটে। বলো মা, আমি কি তোমার সন্তান? জানো, ওই মসনদে দালালের মুখ জড় এক চেয়ারের ক্ষমতা প্রতীক যেন তলে তলে তাল পাড়ে, ঘাড়ে টান শিরদাঁড়া বরাবর ঘাতক নখর। মা তোমার কবরের কচি ঘাসে আজ ওই লাল টুকটুকে সূর্যের অবাধ নাচা যেন শিরা টানটান রক্তে মাতম উচ্ছ্বাস পায়ে পায়ে সবপথ কই যাবে রাজপথ যে পথে মানুষ, উদ্ধত হাতে হাতের শপথ! মাগো ওই রাজপথে বাজে লেনিনের হাসি যেন সত্য আসে ঘোমটা খোলার রথে যেন রাজা মরে শোষিত প্রজার স্রোতে যেন বাজি ধরা প্রাণে হে শ্রেণী সঙ্গম আর শাহবাগ শাহবাগ বলো হে রেড স্কোয়ার!