গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

অফিস আদালতের নানা কাজে কতোকিছুই তো প্রিন্ট করি আমরা। আর আধুনিক যুগে এ ধরনের প্রিন্টের জন্য রয়েছে নানা ধরনের প্রিন্টারও। তবে প্রশ্নটা যদি হয় রঙিন কোনো কিছু প্রিন্ট করার আর সেই সাথে যদি জুড়ে দেওয়া হয় দ্রুত কাজ করার শর্ত, তবে সন্দেহাতীতভাবেই অন্য সবার চাইতে এগিয়ে থাকবে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ডের অফিসজেট প্রো এক্স ফাইভ ফাইভ ওয়ান ডি ডবি¬উ প্রিন্টারটি। অন্তত গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের কঠিন পরীক্ষা-নিরীক্ষা আর যাচাইয়ের পর এই স্বীকৃতিই দিয়েছে এইচপি’র এই প্রিন্টারটিকে। ২০১২ সালের ৬ এপ্রিল আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যানকুভারে পরীক্ষামূলক এক প্রিন্টিংয়ে ৫০০ পেজ কালার প্রিন্ট করতে এ প্রিন্টারটির সময় লাগে মাত্র ৭.১৮ সেকেন্ড যা মানসম্পন্ন রঙিন প্রিন্টিং এর ক্ষেত্রে সবচেয়ে দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার রেকর্ড।