এখনও সেরা শাহরুখ-কাজল

বলিউডের কিং শাহরুখ খান এবং তার অন্যতম সহকর্মী কাজল বলিউডকে উপহার দিয়েছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’র মতো বলিউডের সর্বকালের সেরা রোমান্টিক ফিল্মগুলো। ভালোবাসা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের এক জরিপে সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষ স্থানটি দখল করে শাহরুখ-কাজল। তার পরের স্থানগুলো ধারাবাহিকভাবে দখল করে ধর্মেন্দ্র-হেমা মালিনী, রাজ কাপুর-নার্গিস ও অমিতাভ বচ্চন-রেখা। আর এই ভোট জরিপ করা হয় ফেসবুক, টুইটার, ব্লগ ও ই-মেইলের মাধ্যমে। শীর্ষ ১০-এর মধ্যে আরও রয়েছেন ঋষি কাপুর-নিতু সিং, অনীল কাপুর-মাধুরী দিক্ষিত, রণবীর-ক্যাটরিনা, শহীদ কাপুর-প্রিয়াঙ্কা ও ঋত্বিক-কারিনা।