সেতাবগঞ্জ চিনিকলে চলছে শ্রমিক অসন্তোষ
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৪
দিনাজপুরের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলে ৩৮ কোটি টাকার চিনি বিক্রি না হওয়ায় মিলটি চরম আর্থিক সংকটে পড়েছে। যার দরুন সেচিকের ৮৪০ জন শ্রমিক-কর্মচারী বেতন, ভাতা ও বোনাসের দাবিতে সেচিক এমডি প্রকৌশলী মো. সাহাবউদ্দীনকে অবরুদ্ধসহ বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। সোমবার চলতি আখ মাড়াই আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ায় সেচিকের মৌসুমী শ্রমিক-কর্মচারীদের মাঝে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন মিলগেটে স্থায়ী ৪৭২ ও মৌসুমী ৩৬৮ জনসহ মোট ৮৪০ জন শ্রমিক-কর্মচারীর অধিকাংশই জমায়েত হয়ে ধর্ণা দিচ্ছে তাদের পাওনা টাকার জন্য। চিনি বিপণনের ভ্রান্ত নীতির কারণে এবং সেচিকের প্রায় ২ মৌসুমের অধিকাংশ চিনি অবিক্রিত থাকায় এ আর্থিক সংকট।