কেরানীগঞ্জ শিক্ষক হত্যাকাণ্ড

গাইবান্ধায় বিক্ষোভ ও মানববন্ধন

কেরানীগঞ্জে শিক্ষক মোস্তফা ভুঁইয়ার হত্যাকাণ্ড ঘটনায় খুনি ছাত্রের ফাঁসির দাবীতে গত বুধবার গাইবান্ধায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ ও সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাজহারুল মান্নান, শিক্ষক লিয়াকত আলী প্রমুখ। বক্তারা খুনি ছাত্রের ফাঁসির দাবি জানান।