দুইজন গ্রেফতার
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
পুকুরে মাছ ধরার ঘটনায় শিবগঞ্জে তুহিন আলী নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করেছে।
নিহত তুহিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গেদু মণ্ডলের ছেলে। বুধবার বিকেলে বাটাগ্রামের একটি পুকুরে মাছ ধরার সময় পুকুরের অংশীদার একই গ্রামের আফসার আলীর ছেলে শামিউলসহ তার অন্য তিন ভাই তুহিনকে পিটিয়ে গুরুতর আহত করে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই জুলহাস বলেন, এ ব্যাপারে নিহতের ভাই সাইয়েদ বাদী হয়ে আটজন নামীয় ও আরো অজ্ঞাত ৭/৮ জন আসামি করে মামলা করেছে। মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম ও লতিফ নামে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি সিকদার মশিউর রহমান জানান, বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।