আলীকদমে সিঁড়ি প্রকল্পের উপকরণ বিতরণ

কারিতাসের অতি দরিদ্রদের টেকসই জীবিকা নিশ্চিতকরণ প্রকল্পের (সিঁড়ি) উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলায় উপকারভোগীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বুধবার পানবাজার টাউন হলে সিঁড়ি প্রকল্পের প্রোগ্রাম অফিসার সৌরভ মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহামদ, সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা, কারিতাস খাদ্য প্রকল্পের মাঠ কর্মকর্তা জুয়েল চৌধুরী ও রিপন চাকমা প্রমুখ। প্রকল্পের আওতায় উপজেলায় ৮৪৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, ২৩৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপবৃত্তি, ১০০ জন উপকারভোগীর মাঝে স্যানেটারী ল্যাট্রিন সহায়তা, ১১১ জন উপকারভোগীর মাঝে ক্ষুদ্র ব্যবসার উপকরণসামগ্রী, ১১৬০ পরিবারে কম্পোষ্টপিট ও ৩৩৬ পরিবারের মধ্যে বোরো ধানের সেচ বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।