নরসিংদীতে ফরমালিন বিষয়ক কর্মশালা

নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা মত্স্য অফিসের আয়োজনে বুধবার ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা মত্স্য কর্মকর্তা চৌধুরী মোঃ আবুল ফারাহ এর সভাপতিত্ব করেন। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সদরের সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা শাহজাদা খসরু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ ও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন ঢাকা মত্স্য ভবনের ফরমালিন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জি এম সামছুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ রশিদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মত্স্য ভবনের ফরমালিন প্রকল্পের সহকারী পরিচালক শেখ মনিরুল ইসলাম, নরসিংদী জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোকছেদ আলী, জেলা তথ্য কর্মকর্তা ডায়না ইসলাম সীমা, বিশিষ্ট মত্স্য ব্যবসায়ী হরিপদ দাস। খামার পরিচালক বিচিত্র কুমার সরকার -এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম বলেন, ফরমালিন ছাড়া মাছ বিক্রেতাদের পুরষ্কৃত করা হবে।