মিয়ানমার থেকে চোরাই পথে আসছে মোবাইল সেট
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
মিয়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে আসছে বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট। বুধবার কক্সবাজারস্থ বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী যানবাহনে তল্লাশি চালিয়ে ৪৪টি মোবাইল সেট উদ্ধার করে। চীন ও তাইওয়ানের তৈরি এসব মোবাইল সেট মিয়ানমার হয়ে বাংলাদেশে আনা হচ্ছিল।
কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাহিদ জানান, আগে চোরাই পথে বাংলাদেশ থেকে মিয়ানমারে মোবাইল ফোন সেট যেত। এখন মিয়ানমার থেকেই বাংলাদেশে ঢুকছে।
তিনি জানান, বুধবার যানবাহনে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ৪৪টি মোবাইল সেট জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।