কাপাসিয়ায় আওয়ামী লীগ নেতার সংবর্ধনা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফকে গতকাল বৃস্পতিবার কাপাসিয়াবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। পাবুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাজউদ্দীন কন্যা ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। মো. খবিরউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল মজিদ দর্জি, জাকির হোসেন বকুল, মাহাবুব আলম, আফজাল হোসেন, মোস্তফা কামাল প্রমুখ।