জেলা ফুটবলে তুহিনের ডাবল হ্যাটট্রিক

ঢাকায় পেশাদার ফুটবলে বিজেএমসির বিরুদ্ধে গোল পেতে নাভিশ্বাস উঠলে গতকাল দিনাজপুরে স্থানীয় মোহামেডানের গোলের ছড়াছড়ি হয়েছে। দিনাজপুরে প্রাইম ব্যাংক জেলা ফুটবলে মোহামেডান ১০-০ গোলে হারিয়েছে দিনাজপুর সরকারি কলেজকে। ডাবল হ্যাটট্রিকসহ সাত গোল করেছেন তুহিন। হাফিজ, হাবিব ও জাহাঙ্গীর একটি করে গোল করেন। নাটোরে কানাইখালী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রুবেলের একমাত্র গোলে বন্ধু একাদশ হারিয়েছে কোয়ালিটি মিল্ক দলকে।