কর্মবিমুখদের প্রেরণা হতে পারেন ৮০ বছরের বৃদ্ধ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
সম্প্রতি বিটিভির ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ৮০ বছরের বৃদ্ধ আলমাস মিয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। আলমাস মিয়া এই বয়সে মাটি খোঁড়া, ইট ভাঙা, লোহা বাঁকা-সোজা করা ও কাটা, বাঁশ আর কাঠ কাটা, ইট গাঁথুনি, প্লাষ্টার করা, ছাদ ঢালাই করার মতো কাজগুলো করেন তা আবার কারো সাহায্য ছাড়া একাই। এমনকি ইলেকট্রিক ওয়্যারিং, দরজা-জানালা ফিটিং, বাথরুম ফিটিং, রংও করেন। আসলাম মিয়া বৃদ্ধ হলেও মনের জোরের দিক থেকে ২০-৩০ বছরের যুবক। তিনি প্রমাণ করেছেন বৃদ্ধরা ফেল না নন, বোঝা নন, অকর্মণ্যও নন।
আমরা ছোট ও হালকা কাজে পরনির্ভরশীল হয়ে পড়েছি। অথচ আসলাম মিয়া প্রমাণ করেছেন প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল বার্ধক্যকে হার মানায়। মানুষ সব সময়ই শিশু ও বৃদ্ধদের প্রতি মনোস্তাত্ত্বিকভাবে সহানুভূতিশীল ও দুর্বল হয়। একজন শিশু বা বৃদ্ধের ব্যতিক্রম কার্যক্রমে সহজেই মনে দাগ কাটে। ৮০ বছর বয়সী এই আসলাম মিয়া কর্মবিমুখদের প্রেরণা হিসেবে কাজ করবেন বলে আশা করি।
মো. আবু সাইদ,
মেখল চান্দাগাজী, রহিমপুর,
হাটহাজারী, চট্টগ্রাম