কমনওয়েলথ সম্মেলন স্থান
পরিবর্তনের উদ্যোগের
বিরোধিতা করবে ঢাকা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
বাংলাদেশ চলতি বছরে নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের স্থান পুনঃনির্ধারণে বা পরিবর্তনের যে কোন উদ্যোগের বিরোধিতা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার শ্রীলঙ্কার সফররত বহিঃসম্পর্ক বিষয়ক মন্ত্রী প্রফেসর জিএল পেইরিসকে বাংলাদেশের এ অবস্থানের কথা জানান। মন্ত্রী সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন।
এ ইস্যুতে বন্ধু দেশটির পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে সহায়তার জন্য বাংলাদেশ কমনওয়েলথ মন্ত্রিবর্গের এ্যাকশন গ্রুপের চেয়ারম্যান হিসেবে কমনওয়েলথের মূল্যবোধ ও নীতি সমুন্নত রাখতে শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানান।