অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন অভিযান
শিগগিরই মাঠে নামছে
ভ্রাম্যমাণ আদালত
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করতে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত মাঠে নামছে। আগামী কয়েকদিনের মধ্যে সারাদেশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হবে।
বিদ্যুত্ বিভাগ জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঢাকার দুই বিতরণ কোম্পানি ডেসকো থেকে দু’জন এবং ডিপিডিসি থেকে চারজন ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। এছাড়া ঢাকার বাইরে সংশ্লি¬ষ্ট জেলা প্রশাসনের সহায়তাও চাওয়া হবে।
বিদ্যুত্ বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে দেশে অবৈধ বিদ্যুত্ ব্যবহারের পরিমাণ বেড়ে চলেছে। বিশেষ করে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় এর হার বেশি।
এছাড়া রিকশার গ্যারেজ এবং ইজিবাইকের প্রায় সবগুলোই অবৈধভাবে সংযোগ নিয়ে চার্জ দেয়া হয়। এর মধ্যে কয়েক লাখ ইজি বাইকের জন্য দৈনিক ২০০ থেকে ২৫০ মেগাওয়াটের বিদ্যুত্ প্রয়োজন হয়।