আমেরিকান দূতাবাসের অফিসসমূহ ১৭ ও ২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে

প্রেসিডেন্টস ডে উপলক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ঢাকাস্থ আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে, ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। প্রেসিডেন্টস ডে যুক্তরাষ্ট্রের এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকরা জরুরি প্রয়োজনে ৮৮৫-৫৫০০ নম্বরে যোগাযোগ করতে পারেন। -প্রেস বিজ্ঞপ্তি