ব্রাহ্মণবাড়িয়ায় ফল ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় শহরতলীর বিরাসার গ্রামের ফল ব্যবসায়ী রমজান মিয়া (২৫) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে। সে ওই গ্রামের সাবের বাড়ির ফিসু মিয়ার পুত্র। গত বুধবার রাতে তিতাস নদীর পূর্বপাড়ে কাশিনগর গ্রামের কাছে পৌঁছলে পূর্ব থেকে ওঁত্ পেতে থাকা একদল সন্ত্রাসী রমজান (২৫), তার বড় ভাই আব্দুর রহমান (৩২) ও জুনায়েদকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তির করার পর রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ভোর রাতে ঢাকা মেডিক্যাল হাসপাতালে তার মৃত্যু হয়।