দশম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠিত

দশম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন প্রশাসন ক্যাডারের মো: সায়েদুল ইসলাম। ফোরামের মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কর বিভাগের ক্যাডার মো: রেজাউল করিম চৌধুরী। নির্বাচিত তিনজন সহ-সভাপতি হলেন, রতন চন্দ্র পন্ডিত (প্রশাসন), এএসএম রেজাউল করিম (টেলিকম) ও হোসনে আরা আক্তার (বিচার)। সমপ্রতি সপ্তম আনসার ব্যাটালিয়ান ও ভিডিপি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভায় ২০১৩-১৪ সালের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম মহাসচিব হলেন, মো: মাহমুদুর রহমান (কর) ও বেনজীর আহমেদ (শিক্ষা)। এছাড়া কোষাধ্যক্ষ পদে সৈয়দ এমদাদুল হক (খাদ্য), সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান হোসাইনি (আনসার), প্রকাশনা সম্পাদক সুব্রত ভৌমিক (সমবায়), মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ (কর), দপ্তর সম্পাদক মো: আফজাল হোসেন (প্রশাসন) এবং ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।