হরিণাকুন্ডুতে স্বেচ্ছাসেবক
লীগ নেতা খুন
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪২
বুধবার রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে এক দল চরমপন্থীর ধারালো অস্ত্রের আঘাতে ও বোমা হামলায় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ছানোয়ার হোসেন (৪২) নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে তাহেরহুদা গ্রামে মসজিদ সংলগ্ন দোকানে চা খাওয়ার সময় এই হামলা চালানো হয়। গ্রামবাসীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা ৪ রাউন্ড গুলি বর্ষণ করে সটকে পড়ে। আহত ছানোয়ার পরে হাসপাতালে মারা যান। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, তাহেরহুদা গ্রামের আমির আলীর ছেলে মোঃ সানোয়ার হোসেনকে ৭/৮ জনের এক দল সন্ত্রাসী কুপিয়ে ও বোমা মেরে আহত করে। হামলার প্রতিবাদে এলাকাবাসীরা মিছিল করে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।