নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে বৃহস্পতিবার রাতে ইলেকট্রিক মোটর চালিত ধান মাড়াই মেশিনে ইরি-বোরো ধান ছাড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (২২)। সে চৌদ্দগ্রামের কাচারিপাড়া ফাজিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, উপজেলার পেড়িয়া ইউনিয়নের চাঁনপদুয়া গ্রামের মাস্টার মাওলানা আবদুল হকের ছেলে আনোয়ার হোসেন ঘটনার সময় ইলেকট্রিক মোটর চালিত ধান মাড়াই মেশিনে ইরি-বোরো ধান ছাড়াচ্ছিল। এ সময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা মেশিনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।