আজ গণজাগরণ সমাবেশ

শাহবাগ আন্দোলনের প্রজন্ম চত্বরে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছেন আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহবায়ক ইমরান এইচ সরকার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শেষে তিনি শুক্রবার বিকাল তিনটায় গণজাগরণ সমাবেশের ঘোষণা দেন। এ সমাবেশে তিনি প্রতিটি পাড়া মহল্লার সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে প্রজন্ম চত্বরে যোগ দেয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি স্কুল-কলেজ, ছাত্র সংগঠনকে এ সমাবেশে যোগ দেয়ারও আহ্বান জানান তিনি।