সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে আশরাফুল ইসলাম খোকন নামে এক জেলে মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার সকালে সুন্দরবনের আঠারোবেকির রাজাখালী খালে কাকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন তিনি। আহত বনজীবী আশরাফুল ইসলাম খোকন শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
রমজাননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়াইল্ড টিমের টেংরাখালী ভিটিআরটি দলনেতা আনোয়ারুল ইসলাম জানান, সুন্দরবনে বনে কাঁকড়া ধরার সময় হঠাত্ পাশ থেকে একটি বাঘ হামলে পড়ে আশরাফুল ইসলাম খোকনের ওপর। বাঘ খোকনের মুখে থাবা দেয়। খোকন কাদায় পড়ে গেলে তার সঙ্গী বনজীবী বাবু চিত্কার ও বৈঠা দিয়ে ডিঙ্গি নৌকায় গায়ে শব্দ করলে বাঘটি বনের মধ্যে চলে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রফিক আহমেদ জানান, আহত জেলেকে বর্তমানে বাড়িতেই চিকিত্সা দেওয়া হচ্ছে।