মোতাহার হোসেন সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

আজ শুক্রবার বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, দৈনিক মিল্লাত, দৈনিক নিউনেশন, সাপ্তাহিক সাবেক ঢাকা টাইমস-এর সম্পাদক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজবাড়ী গোপীবাগে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মরহুমের আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হল।