ভারতের উত্তর প্রদেশ বিধানসভায় হৈচৈ

ভারতে বিধানসভায় বিশৃঙ্খলার জন্য বিখ্যাত উত্তর প্রদেশ বিধানসভায় গতকাল বৃহস্পতিবার ব্যাপক হৈচৈ হয়েছে। বিধানসভার নতুন অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল বি এল জোশি বক্তৃতা দেয়ার চেষ্টা করলে মায়াবতীর বহুজন সমাজ পার্টির অনেক সদস্য ডেস্কের ওপর দাাঁড়িয়ে যান এবং রাজ্যপাল জোশিকে লক্ষ্য করে পেপারওয়াড ছুড়ে মারেন। এরপর রাজ্যপাল তার নিরাপত্তারক্ষী নিয়ে দ্রুত চলে যান। বিধায়করা পেলকার্ড হাতে নিয়ে উচ্চস্বরে হৈচৈ শুরু করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে তারা মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত ছিলেন। খবর এনডিটিভির।