ইউনিয়ন স্বাস্থ্য সম্পদ মানচিত্র

ইউরোপিয়ানের অর্থায়নে ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে ডুমুরিয়া ১১নং সদর ইউনিয়ন স্বাস্থ্য ফোরাম সদস্য ও কমিউনিটি লিডারদের ইউনিয়ন স্বাস্থ্য সম্পদ মানচিত্র বিষয়ক ৬ দিনের কর্মশালা গত মঙ্গলবার সংস্থার গোলনাস্থ কার্যালয়ে আয়োজন করা হয়। কর্মশালায় প্রায় ৬০ জন স্বাস্থ্য ফোরাম সদস্য ও কমিউনিটি লিডার অংশগ্রহণ করেন। ইউনিয়ন স্বাস্থ্য সম্পদ মানচিত্র বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা ফোরামের সভাপতি জাহানারা বেগম। বক্তব্য রাখেন গোপীনাথ রাহা, ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা খান, মিজানুর রহমান ও লাভলী রায়, সংস্থার ট্রেনার সোমাআইচ, মসিউর রহমান, মিলন দাস, রমেশ দাস, বাসুদেব দাস প্রমুখ।