গলাচিপায় কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৪
পটুয়াখালীর গলাচিপায় বেসরকারি সংস্থা স্পিড ট্রাস্টের উদ্যোগে মানুষের জন্য প্রকল্পের আওতায় বৃহস্পতিবার গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার পাঁচটি কৃষক সমিতির মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুব আলম। বক্তব্য রাখেন অধ্যক্ষ মু. রফিকুল আলম, সমাজসেবক ফকরুল আলম, সাংবাদিক মু. হারুন অর রশিদ, স্যাপ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার আ. ছালাম, স্পিড ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার হেমায়েত উদ্দীন, প্রোগ্রাম অফিসার নাজমুন নাহার প্রমুখ।