আর্সেনিক দূষণ প্রতিরোধে সভা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৪
“আমি পরিষ্কার থাকবো, সকলে মিলে সুস্থ থাকবো” এই শ্লোগানকে সামনে রেখে গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা নাসিরনগর ব্রাঞ্চের উদ্যোগে গ্রামীণ মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধের ওপর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নিভৃত পল্লীর সুবিধাবঞ্চিত বিরাট জনগোষ্ঠীর সুস্বাস্থ্য প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানোর প্রত্যয় নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা ঋণ কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আশার উদ্যোগে উপজেলা সদরের নুরপুর উদয়ন ভূমিহীন মহিলা সমিতির কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজার সাফি উদ্দিনের সভাপতিত্বে নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আশা নাসিরনগর অঞ্চলের ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন।