পঞ্চগড়ে আশার স্বাস্থ্য সচেতনতা সভা

পঞ্চগড়ে বেসরকারি উন্নয়ন সংগঠন আশার আয়োজনে ‘নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধ’ বিষয়ে স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার আটোয়ারি বাজারে অবস্থিত আশার শাখা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনের সদস্যদের মাঝে সচেতনতা বার্তা অবহিত করা হয়। এসময় জেলা ব্যবস্থাপক মোঃ আনারুল কাদির, আঞ্চলিক ব্যবস্থাপক আজাহারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক ফেরদৌস আলী, জুলফিকার আলী ও নওশাদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে সব সদস্যদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া হবে।