কাউখালীতে স্কুল পর্যায়ে জ্ঞান উত্সব

পিরোজপুরের কাউখালীতে “বন্ধ করি যৌন হয়রানি, মুক্ত হোক নারীর চলাচল” এই শ্লোগানকে সামনে রেখে কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী যুব শিক্ষার্থী জ্ঞান উত্সব মেলা অনুষ্ঠিত হয়। ডাঃ ধীরেন সিকদার ফাউন্ডেশন (ডিডিএসএফ) এর অয়োজনে সিডিআই নেটওয়ার্ক ও স্টেপস্ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই উত্সবে ২নং আমরাজুড়ী ইউনিয়নের গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থী, যুবক ও সুধি সমাজের লোকজন উপস্থিত ছিলেন। সভায় পূর্ব আমরাজুড়ীর প্রধান শিক্ষক গৌতম কুমার দাস-এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, ননী গোপাল বড়াল, সিডিআই নেটওয়ার্ক এর প্রশিক্ষণ কর্মকর্তা চম্পা দাস, মনিটরিং অফিসার অমল কৃষ্ণ কৃর্ত্তনীয়া, ডিডিএস ফাউন্ডেশনের প্রতিনিধি বিকাশ হালদার, প্রণব মন্ডল ও উপজেলা এসভিএস দলের আহবায়ক তানভীর লিমন প্রমুখ। উত্সব আয়োজনের মধ্যে ছিল যুব-শিক্ষার্থী সমাবেশ, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং ভিডিও চিত্র প্রদর্শন। বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।