রায়পুরে সাড়ে ৪০০ কেজি জাটকা জব্দ

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা 

রায়পুরে বৃহস্পতিবার পাচারকালে সাড়ে ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। উপজেলার চর আবাবিল ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ জাটকা জব্দ করা হয়। পরে জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, অসহায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।

রায়পুর উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জটকা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে সাড়ে ৪০০ কেজি জটকা জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।