জোকস

++ প্রথম বন্ধু :তুই কি মলিকে বিয়ে করছিস ওর দাদা ওর নামে সম্পত্তি রেখে গিয়েছিলেন বলে? দ্বিতীয় বন্ধু :মোটেও না। ওর দাদা না রেখে চাচা বা মামা সম্পত্তি রেখে গেলেও আমি বিয়ে করতাম। ++ স্ত্রী :শোন আমি ঠিক করেছি কাল সকালে আমরা একসাথে সূর্যোদয় দেখব। স্বামী :তা বেশ তো। কখন হবে সেটা। স্ত্রী :তা ধরো সূর্য তো ওঠে সাড়ে পাঁচটার দিকে। কাজেই তুমি আর আমি মিলে পাঁচটার দিকে ঘুম থেকে উঠলেই চলবে। স্বামী :(আমতা আমতা করে) না মানে বলছিলাম কি, এই সূর্যোদয় দেখার বিষয়টা কি আমরা ঘণ্টাখানেক পিছিয়ে দিতে পারি না! অতো সকালে... ++ দুই শজারু কথা বলছে— :কি হে, তোমার পিঠে ব্যান্ডেজ কেন? :আর বলো না। গতকাল ভুলে নিজেই নিজের পিঠ চুলকাতে গিয়েছিলাম। আর তাতেই এই অবস্থা! ++ পিঁপড়া সম্প্রদায়ের এক সভায় প্রাণীজগেক সর্বসম্মতিক্রমে দু’ভাগে বিভক্ত করা হলো— প্রথম ভাগ :নিরীহ প্রাণী, যেমন—সিংহ, বাঘ, সাপ ইত্যাদি। এবং দ্বিতীয় ভাগ :হিংস্র প্রাণী, যেমন- হাঁস, মুরগি, পাখি ইত্যাদি...