মুনমুনের বিয়ে সম্পন্ন

গেল বছর এ দেশের শোবিজ মিডিয়ার অনেক তারকাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের মধ্যে মীম, মোনালিসা, নিসা, দেবাশীষ, সাঈদ বাবু, সিদ্দিক অন্যতম। আর এ বছরে তারকার মধ্যে মুনমুনেরটাই প্রথম বিয়ে। গতকাল বিয়ের পিড়িতে বসেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় মডেল-উপস্থাপক ও অভিনেত্রী রুমানা মালিক মুনমুন। বর তৌফিক হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। উভয় পক্ষের উপস্থিতিসহ বিয়ের অনুষ্ঠানে তারকা ও সাংবাদিকদেরও উপস্থিতি ছিল লক্ষ করার মতো। মুনমুন বলেন, ‘পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর তৌফিকের সঙ্গে জানাশোনা হয়। আশা করছি, সবার দোয়া ও ভালোবাসায় আমার নতুন জীবন সুখের হবে। সবার কাছে দোয়া চাইছি যেন সুখে-শান্তিতে কাটাতে পারি। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুনমুনের বাগদান সম্পন্ন হয়। সেদিনই ১৫ ফেব্রুয়ারিকে বিয়ের দিন হিসেবে ধার্য্য করা হয়।