রানি চোপড়া!
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৬
রানি মুখার্জি নিজে স্বীকার না করলেও প্রায় সবাই জানেন রানী আর মুখার্জি নেই, তিনি এখন রানি চোপড়া। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালীর প্রথম টেলিভিশন সিরিয়ালের মহরতে হাজির হন বলিউডের অনেক তারকাই। ছিলেন রানি মুখার্জিও। অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়া এবং ইয়াশ চোপড়া ও তার পরিবার সম্পর্কে বলতে বলা হলে তিনি ইয়াশ চোপড়া পরিবারের সকল সদস্যদের নামের পাশাপাশি রানি চোপড়াও বলেন, কিন্তু রানির স্বামী আদিত্য চোপড়ার নাম নেননি। তখনই এক প্রশ্নের জবাবে বলেন, আমি যখন রানি চোপড়া বলেছি তখনই বুঝে যাওয়া উচিত ছিল সেই নামে আদিত্যও রয়েছে। তিনি আরও বলেন, কি লাভ এভাবে সত্যকে লুকিয়ে রেখে, রানি-আদত্যের বিয়ের খবর শুধু মিডিয়াই নয়, দেশবাসী জানে। আমার মন্তব্যকে এভাবে ইস্যু বানানোর কোনো মানে হয় না। রানি চোপড়াকে তো রানি চোপড়াই বলব।