শিল্পকলায় আজ ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা রেপার্টরি প্রযোজনা মনজুরে মওলা রচিত ও নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান নির্দেশিত নাটক ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’-এর ৮ম মঞ্চায়ন। এ ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় আজ ও আগামী ২২ ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র প্রদর্শনী।