অতঃপর আমি

প্রতিটি মানুষ এ পৃথিবীতে আসে চিরাচরিত স্বাভাবিক নিয়মের মধ্যে কিছু মানুষের কর্ম তাকে করে পরিচিত, আলোচিত, সমালোচিত। কর্ম দ্বারাই কেউ হয় বিখ্যাত, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে, হয়ে ওঠে অসাধারণ। তখন সেই মানুষ আর ব্যাক্তি আমির মধ্যে সীমাবদ্ধ থাকে না, হয়ে যান সমাজের রাষ্ট্রের তথা পৃথিবীর সম্পদ। তাদের এই ব্যাক্তি আমিকে অতিক্রম করার পেছনে রয়েছে বহু ত্যাগ সাধনা, একাগ্রতা। তাদের এই অসাধারণ হয়ে ওঠার পথ পরিক্রমাকে অনুষ্ঠান ‘অতঃপর আমি’। এবারের অতিথি অভিনেতা খলিল আহমেদ। প্রচার হবে আজ রাত ৭টা ৫০ মিনিটে।